সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কক্সবাজারে বিজিবি’র রেজুখাল চেকপোস্টে চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১১ নভেম্বর ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের টহলদল টেকনাফগামী একটি চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মীর মোশাররফ হোসেন জিসান (২৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুখাল চেকপোস্টের টহলদল একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফগামী একটি চান্দের গাড়ি তল্লাশী করে চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত চান্দের গাড়ি ১টি এবং REDMI NOTE 12 5G স্মার্টফোন ১টি জব্দ করে। এসময় চান্দের গাড়ির চালক মহেশখালী উপজেলার কুতুবজম পূর্বপাড়ার বজল মিয়ার ছেলে মীর মোশাররফ হোসেন জিসানকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব সফল অভিযানের ফলে সীমান্ত এলাকায় জনমনে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102