সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

যখন শিবির করতাম তখন বিএনপির জন্মই হয় নাই, বললেন নোয়াখালী-৫ এর বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালী-৫ আসনে বিএনপি থেকে ধানের শীষে মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম মন্তব্য করেছেন যে, তিনি যখন ছাত্রজীবনে শিবির করতেন, তখন বিএনপির জন্মই হয়নি।

এক ভিডিও বক্তব্যে তাঁকে বলতে দেখা যায়, “জামায়াতের রোকন বা সদস্য বলেন, তাদের সাথে কোনোদিনই ছিলাম না। তবে ছাত্রজীবনে এখন থেকে প্রায় ৪২ বছর আগে ১৯৭৭ সালে শিবির করতাম। তখন ছাত্রদল ও বিএনপির জন্মই হয়নি।”

তিনি আরও বলেন, “আমি যদি বলি, সারাদিন বলে শেষ করা যাবে না, হাজার হাজার নেতাকর্মীদের দেখেন, এর বড় অংশ হচ্ছে অন্য দল থেকে আসা। এমনকি বিএনপির মহাসচিব ফখরুল সাহেবও অন্য দল থেকে আসছেন। ওবায়দুর রহমান আওয়ামী লীগ থেকে এসে বিএনপির মহাসচিব হন, মান্নান ভূঁইয়া ন্যাপ থেকে এসে মহাসচিব হন, এমনকি নোয়াখালীর রাজনীতিতে বরকত উল্যাহ বুলু, জয়নুল আবেদীন ফারুক, শাহজাহান সাহেব—উনারা একজনও বিএনপির প্রোডাক্ট না।

শাহজাহান সাহেব আসছেন ন্যাপ থেকে, বরকত উল্যাহ বুলু ও জয়নুল আবেদীন ফারুক আসছেন জাসদ থেকে। তাহলে এত লোক যদি বিএনপি করতে পারে, সবার চুলকানি শুধু আমাকে নিয়ে কেন?” বিএনপি থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীর এমন বক্তব্য ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

শুক্রবার বিকেলে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এদিকে, শনিবার বিকেলে ও সন্ধ্যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহারসহ দল থেকে বহিষ্কারের দাবিতে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।

বিএনপির পরিবারবর্গের ব্যানারে বিক্ষোভ মিছিলটি কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে কবিরহাট বাজার প্রদক্ষিণ করে। পরে কবিরহাট বাজারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান হারুন, কবিরহাট পৌরসভা বিএনপির সাবেক সম্পাদক নুর উদ্দিন। এসময় কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য বেলায়েত হোসেন, কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন রিজন, কবিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্যাহ মোহনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “কবিরহাট উপজেলা বিএনপির প্রায় সকল নেতাকর্মীর সাথে আজ সকাল থেকে আমার বৈঠক চলছে। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। সবার নাগরিক অধিকার রয়েছে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102