সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কাশীপুরে হাতপাখার গণজোয়ার: মুফতি ইসমাঈল সিরাজী’র গণসংযোগে উৎসবমুখর পরিবেশ

আহসান উল্লাহ খান
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

৮ নভেম্বর ২০২৫, শনিবার

আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনকে সামনে রেখে কাশীপুর ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী’র গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। কাশীপুর ইউনিয়নের ৫, ৬, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডজুড়ে দিনব্যাপী এই গণসংযোগে ছিল ব্যাপক জনসম্পৃক্ততা, উচ্ছ্বাস ও নির্বাচনী উৎসবের আমেজ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জননেতা মুফতি ইসমাঈল সিরাজী এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যার কথা শোনেন এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক উন্নয়ন, নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ গঠনসহ সার্বিক কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব আমান উল্লাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সেক্রেটারি জোবায়ের হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রুবেল হোসাইন, কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইন রানা এবং ইউনিয়নের দায়িত্বশীল ও তৃণমূল নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সাথে কথা বলে ভোটারদের নানা সমস্যা ও অভিযোগ শোনেন। তারা আশ্বস্ত করেন যে, হাতপাখা প্রতীককে বিজয়ী করতে পারলে কাশীপুরসহ পুরো নারায়ণগঞ্জ-৪ এলাকায় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে।

গণসংযোগ চলাকালে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ প্রার্থীকে স্বাগত জানান। নারী-পুরুষ, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে স্থানীয় নেতারা মন্তব্য করেন।

জননেতা মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “আমরা জনগণের উন্নয়ন, শিক্ষা-নৈতিকতা এবং সুশাসন প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করি। হাতপাখা প্রতীক হচ্ছে শান্তি, নিরাপত্তা ও সৎ নেতৃত্বের প্রতীক। জনগণ আমাদের পাশে আছে, ইনশাআল্লাহ বিজয়ও আমাদের হবে।”

দিনভর গণসংযোগ শেষে স্থানীয়দের মধ্যে নির্বাচনী পরিবেশ আরও উচ্ছ্বসিত হয়ে ওঠে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কাশীপুর এলাকায় হাতপাখা প্রতীকের প্রচারণা আরও বেগবান হয়েছে বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102