সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

নারায়ণগঞ্জ–৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর বিশাল পরিবর্তন যাত্রা ও শোডাউন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানীর নেতৃত্বে আজ অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও চোখধাঁধানো “পরিবর্তন যাত্রা”। শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ সকালে নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকা থেকে এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।

দু’শ’র অধিক মোটরসাইকেল এবং অর্ধশতাধিক বিভিন্ন ধরনের গাড়ির সমন্বয়ে গঠিত বিশাল এই শোডাউনটি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। নতুন কোর্ট থেকে শোডাউনটি সাইনবোর্ড, চাষাড়া ও পঞ্চবটি হয়ে শেষ পর্যন্ত পাগলা বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে হাতপাখা প্রতীকের পোস্টার, ব্যানার ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতা–কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

পরিবর্তন যাত্রায় সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী বলেন, “পরিবর্তনের লক্ষ্যে আমাদের এই পরিবর্তন যাত্রা। স্বাধীনতার পর থেকে শুধু নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু জনকল্যাণমুখী নীতির পরিবর্তন হয়নি। জনগণকে উন্নয়ন ও পরিবর্তনের যে স্বপ্ন দেখানো হয়েছে, তার অধিকাংশই ছিল ফাঁকা বুলি। জনগণ এখন আর সেই বুলিতে বিশ্বাস করে না—তারা বাস্তব পরিবর্তন চায়।”

তিনি আরও বলেন, “আমরা কল্যাণমুখী উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তবে নারায়ণগঞ্জ–৪ আসনের দীর্ঘদিনের বেহাল দশা দূরীকরণ, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে আন্তরিকভাবে কাজ করবো।”

পরিবর্তন যাত্রায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ–৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার নেতা–কর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। শোডাউনে অংশগ্রহণকারীরা হাতপাখা প্রতীক ও দলীয় পতাকা হাতে পরিবর্তনের পক্ষে স্লোগান দিতে দিতে এগিয়ে যান।

নেতা–কর্মীদের দাবি, এই শোডাউন প্রমাণ করে যে সাধারণ জনগণ পরিবর্তনের রাজনীতিকে স্বাগত জানাচ্ছে এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন আরও সুদৃঢ় হচ্ছে।

সার্বিকভাবে, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ এই পরিবর্তন যাত্রা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102