সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করছে বিএনপি – সারাদেশে নানা কর্মসূচি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

দিনের শুরুতেই সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় দলের সিনিয়র নেতৃবৃন্দ মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিবসটিকে কেন্দ্র করে আজ বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হবে। একই সঙ্গে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়েও বিএনপির উদ্যোগে র‌্যালি, মানববন্ধন ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলাদা আলাদা কর্মসূচি হাতে নিয়েছে। শ্রমিক দল, ছাত্রদল, তাঁতী দল, কৃষকদল, ওলামা দল ও জাসাস—প্রতিটি সংগঠন তাদের নিজস্ব সময়সূচি অনুযায়ী আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।

দিবসটিকে আরও তাৎপর্যপূর্ণ করতে ১২ নভেম্বর কেন্দ্রীয়ভাবে একটি বৃহৎ আলোচনা সভা আয়োজন করা হয়েছে। পাশাপাশি ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জীবন, অবদান ও জাতীয় বিপ্লব-সংহতি দিবসের ইতিহাস নিয়ে ডকুমেন্টারি, ভিডিও ও স্থিরচিত্র অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচার করা হবে। দিবসের স্মরণে পোস্টার ও ক্রোড়পত্রও প্রকাশ করা হচ্ছে।

বিএনপি জানিয়েছে, ৭ নভেম্বরের এই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং জাতীয় ঐক্য পুনরুদ্ধারের আহ্বান জানাতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102