সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা – ২, হােমনা – তিতাস আসনে কপাল পোড়ছে বিএনপি প্রার্থীদের, মনোনয়ন পাচ্ছেন জোট নেতা মুফতি শাখাওয়াত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কেহই মনোনয়ন পাচ্ছেন না। এ আসন থেকে বিএনপির সাথে ইসলামী দল গুলোর সাথে সম্ভাব্য জোটের শরীক দল ইসলামি ঐক্যজোট নেতা হোমনার কৃতি সন্তান মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাজি মনোনয়ন পেতে পারেন বলে বিএনপির নীতিনির্ধারকদের একাধিক সূত্র থেকে জানা যায়।
উল্লেখ্য যে, মুফতি শাখাওয়াত হোসাইন রাজি সাবেক চারদলীয় ঐক্যজোট নেতা সাবেক এমপি মরহুম মুফতি ফজলুল হক আমিনির মেয়ের জামাতা।

সারা দেশে বিএনপি জোটের শরীক দল গুলোর জন্য ১২ টি আসনে গ্রীন সিগন্যাল দেয়া হয়েছে বলে সূত্র থেকে জানা যায়। এর মধ্যে কুমিল্লা – ২ এবং ৭ ও ব্রাহ্মণ বাড়িয়া -২ ও ৬ বৃহত্তর কুমিল্লার মোট ৪টি আসন রাখা হয়েছে শরীক দলের প্রার্থীদের জন্য।
এ বিষয়ে আরো জানা যায় যে, কুমিল্লা – ৭ আসনে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, ব্রাহ্মণ বাড়িয়া – -২ আসনে মাওলানা জুনায়েদ রাফি এবং ব্রাহ্মণ বাড়িয়া- ৬ আসনে জন সংহতি দলের নেতা জুনাইদ সাকি বিএনপি জোট থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে জানা যায়।
অচিরেই ইসলামি দল এবং ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন সংগ্রামের কিছু মিত্র দলের সাথে বিএনপির জোট গঠনের সম্ভাবনা রয়েছে।

গত ৩ নবেম্বর বিএনপি দলীয় ২৩৭ টি আসনের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন যে সমস্ত আসনের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয় নাই সে সকল আসন থেকে বিএনপির সাথে গঠিত জোটের শরীক দলের প্রার্থীদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।
তার সাথে অনেক আসনে বিএনপির প্রার্থী বাছাইয়ে দলের শীর্ষ নেতারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি বলে পরবর্তীতে আরো অধিক যাচাই বাছাই করে চুড়ান্ত ভাবে প্রার্থী সিলেকশন করে জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102