সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য- স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৫ নভেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

উপদেষ্টা আজ গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রীফকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে মুক্ত ও গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রদান করা হয়েছে।

প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের যৌথ প্রচেষ্টায় নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণ নির্বাচনের দিকে এগোচ্ছে, তাই সব ধরনের প্রোপাগান্ডা ব্যর্থ হবে বলে উপদেষ্টা মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় সামাজিক মাধ্যমে ১৩তম সংসদ নির্বাচনের বিষয়ে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান।

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,বোরো ধান লক্ষমাত্রার চেয়ে ১৫ লক্ষ মে. টন বেশি উৎপাদিত হয়েছিলো। এ মৌসুমে আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছি। শাক সবজির দামও নাগালে রাখার জন্য সরকার সচেষ্ট রয়েছে। সারের কোন সংকট নেই, দামও কোন অবস্থায় বাড়ানো হবে না। সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা প্রায় চূড়ান্ত।
কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল কাজ করা হচ্ছে। কৃষির জন্য ২০৫০ সাল পর্যন্ত সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে উপদেষ্টা জানান।

সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মালিক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অ্যাক্টিং কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবের সাদেকসহ জেলার উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।

দিনের অপর কর্মসূচিতে উপদেষ্টা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫ এর উদ্বোধন ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102