সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে বালুয়া কান্দিতে সংঘর্ষের পরিকল্পনা ঠেকাতে ৮ যুবক আটক, আদালতে সোপর্দ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার বালুয়াকান্দি গ্রামে দেয়াল নির্মাণ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বহিরাগত ৮ যুবককে আটক করে আদালতে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের প্রবীণ ব্যক্তি নুরু মিয়া (৭৫) ও মনির হোসেন (৫০)-এর মধ্যে বাড়ির নির্মাণ নিয়ে বিরোধ চলছিল। দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন একত্রিত হয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করলে স্থানীয়রা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানান।

খবর পেয়ে তিতাস থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত অবস্থায় থাকা ৮ জনকে আটক করে। আটকরা হলেন, সাইমন দেওয়ান (২৩), মাছুম খান (২৩), মোঃ নয়ন (২১), মোঃ বাপ্পি (২২), মোঃ রিয়াদ (২১), নাঈম আহমেদ (২৩), তানভীর হাসান (২১), মাহি সরকার (১৯) তারা কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, আটককৃতরা সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিলেন। তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে বড় ধরনের মারামারি বা গুরুতর অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা ছিল।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের আটক করা হয়। তদন্ত সাপেক্ষে আজই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102