সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সীমান্তের শূন্যলাইন থেকে ধরে পরিবারের কাছে ফিরিয়ে দিল বিজিবি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ০৩ নভেম্বর ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম ধর্মদহ এলাকার সীমান্তের শূন্যলাইন থেকে সাদ্দাম নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে ধরে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বিজিবি।

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির টহলদল গতকাল দুপুরে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ১৪৭/৩-আর এর নিকটবর্তী সীমান্তের শূন্যলাইনে সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে। জানা যায়, সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের মোঃ তোফাজ্জল শেখের ছেলে মোঃ ফিরোজ আহম্মেদ সাদ্দাম (৩৩)। আরো জানা যায়, সে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সে হারিয়ে যাওয়ায় পরিবার তাকে হন্যে হয়ে খুঁজছে।

বিষয়টি জানার পর কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান তাকে তার পরিবারের নিকট হস্তান্তের সিদ্ধান্ত গ্রহন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত ব্যক্তিকে তার বাবার নিকট হস্তান্তর করা হয়। বিজিবির এহেন মহৎ উদ্যোগের জন্য স্থানীয় জনগণ বিজিবি’র প্রসংশা করেন এবং উক্ত ব্যক্তির পরিবার বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিতসহ সকল প্রকার মানবিক কার্যক্রমে বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ধরে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনা তাহার বাস্তব প্রতিফলন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102