সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৩ নভেম্বর ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ আশিকুর রহমান আশিক (৩০)।

রবিবার (২ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ০২:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি কাভার্ড ভ্যানযোগে ফেনসিডিল নিয়ে কুমিল্লা জেলা হতে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করে। পরবর্তীতে দুপুর আনুমানিক ০২:১০ ঘটিকায় আগত কাভার্ড ভ্যানটি উক্ত স্থানে পৌঁছালে গাড়ি থামানোর সিগন্যাল দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আশিককে গ্রেফতার ও কাভার্ড ভ্যানের পিছনের পাল্লা খুলে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102