সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মিরপুরে অটোরিকশা চুরি; উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২ নভেম্বর ২০২৫ খ্রি.

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার টেকনিক্যাল বিএইচএস হাসপাতালের সামনে থেকে অটোরিকশা চুরির ঘটনায় অটোরিকশা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ হোসেন মিয়া (৩৪) ও ২। মোঃ তানভীর (২৩)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, অটোরিকশা চালক মো. আমির হোসেন রবিবার ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকায় ভাড়ার জন্য বাসা থেকে বের হন। মিরপুর মডেল থানাধীন টেকনিক্যাল বিএইচএস হাসপাতালের সামনে অটোরিকশা রেখে পাশের দোকানে চা খেতে যান। ফিরে এসে দেখেন তার অটোরিকশা চুরি হয়ে গেছে। এ ঘটনায় বাদী মোঃ আমির হোসেনের অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলার প্রেক্ষিতে রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত হোসেন মিয়া ও তানভীরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে অটোরিকশাটি চুরি করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102