সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ২৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২ নভেম্বর ২০২৫ খ্রি.

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে দুই হাজার পাঁচশত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম হলো- ১। মোঃ নুরুল আমিন (২৭)।

শনিবার (০১ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৯:১৫ ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম ঢাকার যাত্রাবাড়ী থানাধীন চৌধুরী ফিলিং স্টেশনের সামনের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর মোঃ নুরুল আমিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে দুই হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ নুরুল আমিন একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102