সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

৩১ লক্ষাধিক টাকা মূল্যের ১০৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : 

ঢাকা, ১৯ মার্চ ২০২৫ খ্রি.

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩১ লক্ষাধিক টাকা মূল্যের ১০৫ কেজি গাঁজা ও গাঁজা পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোসাঃ পারভিন বেগম (৫০), ২। মোসাঃ জোসনা বেগম (৫০) ও ৩। মো: আতিকুর রহমান রবিন (৩৩)।

গতকাল বুধবার (১৯ মার্চ ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় যাতাবাড়ী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, আজ বুধবার (১৯ মার্চ ২০২৫ খ্রি.) রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি একটি প্রাইভেটকারে গাঁজা বহন করে কাচঁপুর ব্রিজ হতে যাত্রাবাড়ী হয়ে খুলনার দিকে যাবে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর অভিমুখে চেকপোস্ট পরিচালনা করে আগত প্রাইভেটকারগুলোকে তল্লাশী করতে থাকে ডিবির একটি টিম। তল্লাশীর এক পর্যায়ে একটি প্রাইভেটকার তল্লাশী চেকপোস্ট দ্রুত বেগে অতিক্রম করার চেস্টা করলে ডিবি পুলিশের সদস্যরা কৌশলে প্রাইভেটকারটি থামালে চালকের পাশে বসে থাকা ব্যক্তি দৌড়ে পালিয়ে পালিয়ে যায়। এ সময় প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেখানো মতে প্রাইভেটকারের পিছনের ডালা হতে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩১ লক্ষ ৫০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতক ইমরান হোসেনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকের ব্যবসার সাথে জড়িত। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো ও বহন করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102