সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় দুঃসংবাদ। রাজধানীতে বন্ধ হয়ে গেছে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল, ফার্মগেটে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার যে স্থানটিতে আগে ঘটনা ঘটেছিল, সেখানে নতুন করে কিছুটা কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যদিও উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, এদিন রাত সোয়া নয়টার দিকে আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, ফার্মগেটে দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় চালক কিছুটা কম্পন টের পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে নিরাপত্তার বিবেচনায় সংশ্লিষ্ট অংশে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102