শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কুমিল্লা তিতাসে নিরাপদ চিকিৎসা চাই’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা সরাইলে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার ও মতবিনিময় টাঙ্গাইলে চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় পরিবেশ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নঃ ঢাকা মহানগর উত্তরের জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল একাত্তর ও চব্বিশের তরুণরা –উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৯ অক্টোবর, ২০২৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরী। ২৪ এ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন , সাম্য হলো একটি আদর্শ । সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল একাত্তর ও চব্বিশের তরুণরা। সাম্যের সমাজ এবং গণতন্ত্রকে একটি কাঠামোর মধ্যে আনতে হলে জুলাই আত্মদানে তরুণদের কথা বার বার আমাদের স্মরণ করতে হবে, স্মরণ রাখতে হবে।

তিনি আজ ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।

মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনা ও আক্তারুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. কর্নেল (অব.) কামাল আকবর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. হেলাল উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক।
শহীদ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শহীদ তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান।

উপদেষ্টা শহীদ সন্তানদের স্মৃতি স্মরণ করে বলেন , তোমরা বেঁচে থাকবে কোটি প্রাণে। আগামীর দেশ গঠন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও সকল অসঙ্গতি দূর করতে সাংবাদিক, রাজনৈতিক দল, তরুণ জনগোষ্ঠীসহ সকলের সহযোগিতা লাগবে।

তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক-বাহক হবেন সাংবাদিকরা। যারা জাতির বিবেক তারাই হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর। তাদের লেখনীর মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তাই শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায় সেদিকে নজর রাখার তাগিদ দেন।

অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102