সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাঘায় দু পক্ষের মধ্যে গুলাগুলি গুলিবিদ্ধ ৩ নিহত ১

আবুল হাশেম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী বাঘায় জমি দখল ও খড় কাটাকে কেন্দ্র করে এক পক্ষের গুলিতে অপর পক্ষের চারজান আহত হয়েছেন। এদের মধ্য, মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল। নামের একজন মারা গেছে অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রামেক হাসপাতালে রেফার্ট করা হয়েছে। এরা হলেন-চান মন্ডলের ছেলে মনতাজ মন্ডল, শুকুর আলীর ছেলে নাজমুল মন্ডল ও আরসাদ আলীর ছেলে রাকিম। সোমবার (২৭ অক্টম্বর) দুপুরে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর পদ্মার হবির চরে এই ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার খানপুর পদ্মার হবির চরাঞ্চলে বন্যা পরবর্তী সময় প্রায় দুই বিঘা জমি নিয়ে কুষ্টিয়ার জেলার দৌলতপুর উপজেলার কাকন বাহিনীর সাথে বাঘা উপজেলার খানপুর চারাঞ্চলের মোনতাজ মন্ডল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো।

সর্বশেষ সোমবার সকালে মনতাজ মন্ডল-সহ আরো তিনজন ঐ জমিতে খড় কাটতে গেলে দুপুর তিনটার দিকে কুষ্টিয়ার কাকন বাহিনীর প্রায় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল এসে মনতাজ মন্ডল সহ তার লোকজনের উপরে এলো পাতাড়ি গুলি ছুড়ে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাঘা স্বাস্থ্য কমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক ডা: নিহার চন্দ্র মন্ডল জানান, যারা গুলিবিদ্ধ হয়েছেন, তাদের একেক জনের গায়ে একাধিক গুলির চিহৃ রয়েছে। তবে আমান মন্ডল(৪০) অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে হাসপাতালে আনার পর মারা যান। বাকি মন্তাজ মন্ডল(৩৫) নাজমুল মন্ডল(২৮) ও রাকিব মন্ডল (২২) কে গুরুত্বর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান , খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনা স্থল-সহ বাঘা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ছিলো। এ বিষয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যাইনি। আহত পক্ষ তাদের রুগী নিয়ে ব্যস্ত রয়েছেন। অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102