শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নওগাঁয় শিশু ধর্ষণের প্রতিবাদে ফাতেমা ছোঁয়ার অবস্থান কর্মসূচি পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

এস এ বিপ্লব, নিজস্ব প্রতিবেদকঃ

জীবিত আছিয়াদের নিরাপত্তা দিবে কে? এ স্লোগানকে সামনে রেখে সমগ্র দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা ছোঁয়ার অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যা ৭ ঘটিকা থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থী ফাতেমা ছোঁয়া মুখে কালো কাপড় বেঁধে, হাতে প্রতিবাদী পোস্টার ও মোমবাতি নিয়ে কয়েক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন।

সাম্প্রতিক সময়ে মাগুরায় আছিয়া ও সমগ্র দেশের বিভিন্ন জেলায় শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের শিকার হয়েছে অনেক শিশু ও নারী।

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি’ পালন করেন স্কুল পড়ুয়া এই শিক্ষার্থী। ফাতেমা ছোঁয়ার বাবা সঙ্গীত শিল্পী ক্যাপ্টেন জানান- আমার, আপনার সন্তান নিরাপদ নয়। মনের ভেতর প্রতিনিয়ত ভয় কাজ করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে আমরা দেখেছি সমগ্র দেশের বিভিন্ন জেলায় অনেক অনেক শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছে।  আমরা আর কতো প্রান হারাতে দেখবো?  আর কবেই বা আমার আপনার সন্তানরা ভয় মুক্ত সত্যিকারের স্বাধীন দেশ পাবে।

স্বাধীন বাংলায় কোন ধর্ষকের স্থান নেই।
আমরা আছিয়ার কাছে ক্ষমা প্রার্থী, জীবিত আর কোন আছিয়াকে আমরা হারাতে চাইনা।
দ্রুত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।

ফাতেমা ছোঁয়ার এমন সাহসিকতা ও প্রতিবাদী কর্মকাণ্ডকে নওগাঁর সচেতন মহলের পক্ষ থেকে সাধুবাদ জানানোর পাশাপাশি শহরবাসীরাও এ সময় প্রতিবাদে একত্বতা ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102