শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

কুড়িগ্রামে জিআরের চাউলের স্লিপ নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৬

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি চাউলের স্লিপ নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ ৬ জন আহত হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বড়ভিটা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, রবিবার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: নজির হোসেনের সমর্থিত নেতাকর্মীরা বড়বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে মেম্বারদের কাছে ১০ কেজির চাউলের স্লিপের দাবী করে।এসময় মেম্বারদের সাথে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এখবর জানতে পেরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলর সমর্থিত লোকজনও স্লিপের দাবী জানান।

এ নিয়ে উভয় গ্রুপের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বিকালে নজির হোসেনের লোকজন মান্নান সমর্থক রেজাকে দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে হুমকি- ধামকি দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাবেক সভাপতি নজির হোসেনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা আবারও বড়ভিটা বাজারে মহড়া দিতে থাকলে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল গ্রুপের সমর্থকরাও মহড়া দিতে থাকে। এক পর্যায়ে উভয় গ্রুপের নেতা কর্মীরা লাঠি সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নজির হোসেন গ্রুপের হাফিজুর রহমান (৪২) মুসা (২৭) শাহারুল (৪৫) মোকছেদুল (৪৫) বাবু (২৮) এবং মান্নান মুকুল গ্রুপের সমর্থক আব্দুল জলিল (৫৫) আহত হন। আহতদের মধ্যে আব্দুল জলিল বাড়ীতে এবং বাকিরা ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যপারে ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নন মুকুল কালবেলাকে বলেন বড়বাড়ি ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাৎক্ষণিক ঐ ইউনিয়ন নেতা-কর্মিদের সতর্ক করেছি, জেলা বিএনপির আহবায়ককে অবহিত করেছি, তিনি বতর্মানে ঢাকায় তিনি আসলে বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত হবে। ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন এ ঘটনায় এখন পযর্ন্ত কেউ অভিযোগ করে নাই অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102