রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি, তারেক মাহমুদ জয় :

ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়।

সেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের অগ্রযাত্রা’ এ র‍্যালির আয়োজন করে। কলেজের অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম র‍্যালির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান প্রমুখ।

র‍্যালিটি সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা–ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, সাধুহাটি ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী।
র‍্যালিতে সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102