রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ১০ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কসবা ও মঈনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল ১০ অক্টোবর ২০২৫ তারিখ সকালে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর বিশেষ আভিযানিকদল বিশেষ তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কসবা ও মঈনপুর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বর্ণিত স্থান হতে প্রায় ০৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করতে সক্ষম হয়।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102