আলী আহসান রবি :
ঢাকা, ০৯ অক্টোবর, ২০২৫
সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধরা মোতাবেক জনাব বাচ্চু মিয়া, উপ-খাদ্য পরিদর্শক, বাগমারা, রাজশাহী, সংযুক্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভবানীগঞ্জ এলএসডি, বাগমারা, রাজশাহী (উপ- খাদ্য পরিদর্শক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয়, নিয়ামতপুর, নওগাঁ হিসেবে বদলির আদেশাধীন) এর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করেছে। তিনি বিধি মোতাবেক অবসরজনিত সুবিধাদি পাবেন।