বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
খুলনা বিভাগে টানা তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিটিটিসি খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম: পরিবেশমন্ত্রী কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক ‘পরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে’ —–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিএনপি’র ইতিহাস আপসকামিতা ও পলায়নপরতার ইতিহাস নয়, বিএনপি ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে, তথ্য উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি (সিনিয়র রিপোর্টার) :

ঢাকা, ৮ই অক্টোবর, ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। বুধবার (৮ই অক্টোবর) ঢাকার তথ্য ভবনে ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাতা ও ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের সমন্বয়ে অনুদানের চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত ল্যাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই ল্যাবের আয়োজন করে।

চলচ্চিত্র নির্মাতাদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদান-বিষয়ক ল্যাবে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টরা যে অভিজ্ঞতা বিনিময় করবেন, তা চলচ্চিত্র নির্মাতাদের, বিশেষ করে তরুণ নির্মাতাদের সমৃদ্ধ করবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিশ্বের অনেক দেশেই চলচ্চিত্র নির্মাণে সমন্বিত ব্যবস্থাপনা চালু রয়েছে। বাংলাদেশে এখনো সে রকম পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হয়নি। তবে কবিরপুর ফিল্ম সিটি নির্মিত হলে চলচ্চিত্র নির্মাণে আধুনিক ও সমন্বিত অবকাঠামো গড়ে উঠবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, এবারেই প্রথম মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে ল্যাব করা হচ্ছে। অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে এ ধরনের ল্যাবের প্রয়োজন রয়েছে। ল্যাবে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে চলচ্চিত্রের মানোন্নয়নে কাজে লাগানোর জন্য তিনি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানান।

চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদান-বিষয়ক ল্যাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম ইমরান হোসেন-সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102