কুমিল্লাঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে মনোনয়ন প্রত্যাশী মোঃ আক্তারুজ্জামান সরকারের নেতৃত্বে হোমনা ও তিতাসের বিভিন্ন পূজা পন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।
রবিবার থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তার পক্ষ থেকে তিতাস উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ও হোমনার অধিকাংশ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।
বুধবার বিকেলে সাবেক মন্ত্রী এমকে আনোয়ার ও তাহার সহধর্মীনি মাহমুদা আনোয়ার’র কবর জিয়ারত করেন ও বিশেষ মোনাজাত শেষে হোমনা উপজেলার ৪৭টি পূজামণ্ডপের মধ্যে রাত ২টা পর্যন্ত অধিকাংশ মন্ডপ পরিদর্শন করেন। এর আগে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে তিতাস উপজেলা সবক’টি পূঁজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি পূজামণ্ডপে আগত ভক্তবৃন্দ, সনাতন ধর্মের অনুসারী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ হানিফ মিয়া কন্টাক্টর, মোঃ আলমগীর সরকার, মোঃ রাজ মিয়া কমিশনার, গাজী মোঃ মহসীন চেয়ারম্যান, বিএনপি নেতা মো.আবদুল বাতেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা (ভিপি), উপজেলা ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রাজিব আহমেদ প্রমূখ।
এসময় তিতাস উপজেলা থেকে সফর সঙ্গী হিসেবে সাথর ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আবুল হোসেন বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুকবল হোসেন ম্যানাজার, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম মানিক, ডাক্তার গোলাম মোহাম্মদ জিলানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সামির হোসেন মোল্লা, সহ-প্রচার সম্পাদক মাশরুক সরকার, বলরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, মৎস ও তাতী বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সিকদার, সহ-শ্রম বিষয়ক সম্পাদক এইচ এম জাকির হোসেন সওদাগরসহ হোমনা-তিতাসের বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছা সেবকদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
আছর নামাজের পর কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মোঃ আক্তারুজ্জামান সরকারের আগমনকে কেন্দ্র করে হোমনার পঞ্চবটি ব্রীজে কয়েক শতাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকার ও সিএনজি নিয়ে অপেক্ষমান থাকে নেতৃবৃন্দ। এরপর হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কে বিশাল শোডাউন করে প্রথমে সাবেক মন্ত্রী প্রয়াত এমকে আনোয়ার স্যারের বাসভবনে অপেক্ষমান নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং নেতৃবৃন্দকে সাথে নিয়ে এমকে আনোয়ার ও মাহমুদা আনোয়ার এর সমাধি জিয়ারত শেষে হোমনার ৪৭টি পূঁজা মন্ডপ পরিদর্শনে বের হন এবং মধ্য রাত পর্যন্ত অধিকাংশ পূজামন্ডপ পরিদর্শন করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার নির্দেশনা অনুযায়ী মন্ডপগুলোতে নগদ অর্থ ও শুভেচ্ছা বিনিময় করেন।