বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক ‘পরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে’ —–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিএনপি’র ইতিহাস আপসকামিতা ও পলায়নপরতার ইতিহাস নয়, বিএনপি ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী তথ্য সংগ্রহের জেরে আশুলিয়ায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি শীর্ষ সন্ত্রাসী সাগর দেওয়ানের তাণ্ডবে আতঙ্কে সংবাদকর্মীরা!

নরসিংদীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

মো: শফিকুল ইসলাম মতি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নরসিংদীর প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গণঅভ্যুত্থানে উদ্ভুত পরিস্থিতির নিরিখে পুলিশকে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সে সমস্ত চ্যালেঞ্জ উত্তরণের জন্য তিনি পুলিশকে জনতার আস্থার প্রীতিকে পরিণত করতে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনগণকে প্রদত্ত সেবার মান কাঙ্খিক্ষত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের অভ্যন্তরীণ শৃংখলা নিশ্চিত করা হবে এবং যে কোন প্রকার দুর্নীতির প্রতি শূন্য কঠোয় এনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পুলিশের কর্মকান্ডে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য পুলিশকে যেমন সমাজের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে ঠিক তেমনিভাবে সমাজের সকল অংশীজনকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় জেলা প্রেস ক্লাবের সভাপতি গ্লোবাল টেলিভিশন ও দৈনিক এই আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো: শফিকুল ইসলাম মতি, সাধারণ সম্পাদক দৈনিক বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি আশিকুর রহমান, যুগ্ন সম্পাদক দৈনিক নরসিংদী নবকন্ঠর প্রকাশক ও সম্পাদক কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান মুস্তাক, দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি বশির আহমেদ মোল্লা, এ কে এম তৈহিদুজামান, মাইন উদ্দিন, রাজু মিয়া, মজিবুর রহমান, ওমর ফারুক ফালু, আশরাফুল ইসলাম সবুজ, গোপাল চন্দ্র সাহা, মফিজুল ইসলাম, জহিরুল ইসলাম, মাসুদ রানা বাবুল, খলিলুর রহমান রানা, মো.শরিফ মিয়া, কামাল মিয়া, সাব্বির আহমেদ, জহির মিয়াসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
তাং ২৮.৯.২০২৫

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102