রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকা হতে ১টি ৯এমএম বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিনসহ ১ (এক) জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২*

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৮ সেপ্টেম্বর, ২০২৫

”বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকা হতে ১টি ৯এমএম বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিনসহ ১ (এক) জন অস্ত্রধারী সন্ত্রাসী কাউসার হোসেন (২৪) কে গত ২৭/০৯/২০২৫ ইং তারিখ রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।
৩। অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত ২৭/০৯/২০২৫ ইং তারিখ রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একজন অস্ত্রধারী ব্যক্তি কাউসার হোসেন (২৪) কে আটক করা হয় এবং তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ হতে ১টি ৯এমএম বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদের জানায় যে সে ঢাকাসহ আশ পাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামি ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। র‌্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102