রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

ঝিনাইদহে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :

অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্যের প্রসার ও শিল্পের বিকাশই আমাদের অঙ্গীকার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৩৪তম বার্ষিক সাধারণ সভা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী পার্কের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ী সমাজ ও অংশীজনদের উপস্থিতিতে ছিল এক বর্ণাঢ্য আয়োজন।

সভায় বক্তারা বলেন, অতীতে যারা দায়িত্বে ছিলেন তাদের তুলনায় বর্তমান কার্যকরী পরিষদের নেতৃত্বে চেম্বার এখন অনেক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সামনের দিনগুলোতে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও শিল্পের বিকাশে আরও ইতিবাচক ভূমিকা রাখবে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও বিসিক শিল্প মালিক সমিতির প্রধান উপদেষ্টা এডভোকেট এম এ মজিদ ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইমরান জাকারিয়া উপস্থিত ছিলেন রথীন্দ্রনাথ রায় উপপরিচালক স্থানীয় সরকার ঝিনাইদহ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক আব্দিল মজিদ বিশ্বাস ও চেম্বারের পরিচালক তোফাজ্জল হোসেন ও উপস্থাপন করেন করেন চেম্বার পরিচালক মোঃ আব্দুল মতিন।

সভায় অংশগ্রহণকারীরা ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি আগামী দিনে কিভাবে আরও ভালো সাফল্য অর্জন করা যায় তা নিয়ে নানা দিকনির্দেশনামূলক আলোচনা হয়। ২০২৪ সালের আয় ব্যায় এবং ২০২৫ সালের সম্ভাব্য বাজেট নিয়ে আলোচনা সভা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102