রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

একযুগ পূর্তিতে সোনালী লাইফের টার্গেট অ্যাচিভার্স কনফারেন্স প্যান প্যাসিফিক সোনারগাঁও অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সম্মেলনে জানানো হলো ১০ বছরে প্রিমিয়াম আয় ৪০ গুণ বৃদ্ধির সাফল্য পেয়েছে।

দেশের বীমা খাতে আস্থার প্রতীক হয়ে উঠেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। গ্রাহক সেবায় দায়বদ্ধতা আর সময়মতো দাবি নিষ্পত্তির ধারাবাহিকতায় প্রতিষ্ঠার একযুগপূর্তিতে কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছে ৪০ গুণ।

২০১৫ সালে প্রিমিয়াম আয় ছিল মাত্র ২০ কোটি ৪০ লাখ টাকা। ২০২৪ সালে সেই আয় দাঁড়িয়েছে ৭৯৯ কোটি ৪৭ লাখ টাকায়। একই সময়ে দাবি নিষ্পত্তিতেও স্থাপন করেছে দৃষ্টান্ত। শুধু গত বছরেই গ্রাহকদের কাছে ৩৬০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত টার্গেট অ্যাচিভার্স কনফারেন্স ২০২৫-এ এসব তথ্য তুলে ধরেন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা। দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন সারাদেশের দুই হাজারেরও বেশি সফল বীমাকর্মী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মইনুল ইসলাম, পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া, শেখ মো. ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব পিকে রায়।

পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল তার বক্তব্যে বলেন, “সোনালী লাইফের লক্ষ্য কেবল প্রিমিয়াম আয় বৃদ্ধি নয়, বরং গ্রাহকের আস্থা অর্জন। এজন্য মেয়াদপূর্তির এক সপ্তাহের মধ্যেই দাবি পরিশোধের নিয়ম আমরা মেনে চলছি। সামনে দেশের শীর্ষ লাইফ বীমা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা অনুকূলে না থাকা সত্ত্বেও সোনালী লাইফ ইতোমধ্যে ৫৬৬ কোটি টাকা প্রিমিয়াম আয় করেছে। বছর শেষে তা এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ পর্যন্ত চলতি বছরে ২৬০ কোটি টাকা দাবি পরিশোধের কথাও জানান তিনি।

সম্মেলনে দেশের শীর্ষ বীমা কর্মকর্তারা সোনালী লাইফের সফল বীমাকর্মীদের সম্মাননা প্রদান করেন।

একযুগপূর্তিতে এই সাফল্য শুধু প্রিমিয়াম আয়ের নয়, বরং গ্রাহক আস্থা ও দায়িত্বশীল সেবার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102