রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

হরিণাকুণ্ডুতে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপজেলাতে

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজন এবং উৎসবমূখর পরিবেশে সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় শুরু হয়েছে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায়, উপজেলা পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতায় শত-শত শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) ২০২৫ ইং তারিখ, প্রিয়নাথ স্কুল এণ্ড কলেজ মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদের প্রশাসক বি এম তারিক-উজ-জামান। হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল বারী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষক, ইলেকট্রনিক্স ও প্রিন্টি মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আট ইউনিয়ন থেকে প্রতিষ্ঠান পর্যায়ের খেলা শেষে উপজেলা পর্যায়ে, সাত দিনব্যাপী এই প্রতিযোগিতায় ফুটবল, হ্যাণ্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102