শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৮ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপের পুরুষ ডাবলসে স্বর্ণপদক জয় করায় সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। প্রতিমন্ত্রী এক বার্তায় বলেন, আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের তরুণ শাটলারদের এমন অর্জন দেশের জন্য অত্যন্ত গৌরবের। ফাইনালে নেপালের শক্তিশালী জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় তিনি গালিব ও জয়ের অদম্য স্পৃহার ভূয়সী প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, দক্ষিণ এশিয়ার ৬টি দেশের অংশগ্রহণে লিয়াকত জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে গালিব ও জয়ের ২–১ সেটের এই জয় তাদের কঠোর পরিশ্রম ও টেকনিক্যাল শ্রেষ্ঠত্বেরই প্রমাণ।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এই বিজয়ী জুটি ভবিষ্যতে বাংলাদেশকে আরও অনেক আন্তর্জাতিক সাফল্য উপহার দেবে। তিনি খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102