রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

“খসড়া “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ এর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত”

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৫

“রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫” খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে অংশীজনদের মতামত গ্রহণপূর্বক আজ ঢাকার পানি ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সভায় সভাপতিত্ব করেন।

সভায় রাজউকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণ বৃদ্ধি,উন্নয়নস্বত্ত্ব বিনিময়, জলাধার ও অন্যান্য আইনের সাথে সমন্বয়, রাজউকের পরিচালনা বোর্ড, কৌশলগত মহাপরিকল্পনা, নগর পুন: উন্নয়ন, ও ভূমির পুনর্বিন্যাসসহ রাজধানী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত
মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো: রিয়াজুল ইসলাম, গণ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাক উত্তর সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন স্থপতি ইকবাল হাবিব, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, অধ্যাপক ডঃ ইশরাত ইসলাম, বিআইপি সভাপতি ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স এসোশিয়েশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সভায় খসড়া “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ এর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ নুরুল আমিন, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো: আশরাফুল ইসলাম ও নগর পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102