রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে র‌্যাব তার কার্যক্রমের মাধ্যমে জনগণের সুনাম ও প্রশংসা অর্জন করেছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা (১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি.):

২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তীতে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে। জুলাই বিপ্লব পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে র‌্যাবের কিছুটা দুর্নাম থাকলেও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে র‌্যাব তার কার্যক্রমের মাধ্যমে জনগণের সুনাম ও প্রশংসা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ বিকালে রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়ার্টারে র‌্যাবের অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, র‌্যাবকে অতীত ভুলে গিয়ে নতুন উদ্যমে কাজ করতে হবে। সাম্প্রতিক সময়ে র‌্যাবের উল্লেখযোগ্য সাফল্য হলো মাদক দমন ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখা। তিনি বলেন, আমরা মাদকের বাহকদের ধরছি কিন্তু গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই মাদকের গডফাদারদের আটকে র‌্যাবকে ভূমিকা রাখতে হবে। তাছাড়া লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও বেশ কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। এসব অস্ত্র উদ্ধারেও র‌্যাবকে প্রধান ভূমিকা রাখতে হবে।

গতবছর দুর্গাপূজায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় র‌্যাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। তাই এবার আরো সচেষ্ট ও আন্তরিকতার সঙ্গে র‌্যাব সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। এখন থেকেই পূজামণ্ডপগুলোতে টহল ও নজরদারি বাড়াতে হবে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃকোন্দল ও সহিংসতা বাড়তে পারে। তাছাড়া পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। তাই এখন থেকেই র‌্যাব সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি এসময় মারণাস্ত্র ব্যবহারের বিষয়েও র‌্যাব সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।

পরে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। গতবারের চেয়েও উৎসবমুখর পরিবেশে এবার পূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তিনি আরো বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দুর্গাপূজায় পাঁচ দিন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। তাছাড়া প্রতিটি পূজামণ্ডপে মণ্ডপের পক্ষ থেকে সাত জন লোক দায়িত্ব পালন করবে। তারা যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে। সেক্ষেত্রে পূজামণ্ডপে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

ব্রিফিংয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বিপিএম, পিপিএম, এনডিসি সহ র‌্যাবের সকল ব্যাটালিয়নের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102