রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং চাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৮ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে আছেন—শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার মাহবুবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. গোলাম রসূল, পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী, রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক,
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা/রাজশাহী/চট্টগ্রাম/জাহাঙ্গীরনগর নির্বাচন-২০২৫, এনএসআই পরিচালক (রাজনৈতিক উইং) ব্রিগেডিয়ার জেনারেল ফারুখ আহমদ মজুমদার, সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল আলীমুল ইসলাম আলীম, আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা রহমান, ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল মো. জোনায়েত হোসেন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102