রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

আশুলিয়ায় একই পরিবারের স্ত্রী সন্তান সহ তিনজনের লাশ উদ্ধার

শেখ রাসেল
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর হা-মীম গ্রুপের ৩নং গেটের পাশে কাদের দেওয়ানের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- স্বামী রুবেল আহমেদ (৪০) ও তার স্ত্রী সোনিয়া আক্তার (৩০) এবং তাদের কন্যাসন্তান জামিলা (৭) প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি তবে তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা যায়।

স্থানীয়রা জানান সকাল থেকে তারা কেউ তাদের রুমের দরজা খুলেনি পরে বিকেলে পার্শ্ববর্তী রুমের এক ভাড়াটিয়া ওই রুমের জানালা দিয়ে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তিনজনের লাশ দেখতে পান পরে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এবিষয়ে আশুলিয়া থানার (এসআই) মজিবুর রহমান জানান আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102