সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ঝিনাইদহে মানব বন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, (ভ্রাম্যমান প্রতিনিধিঃ):

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য ও গানের শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানিয়ে ঝিনাইদহে মানব বন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরামের জেলা শাখা।

এ উপলক্ষে গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম ঝিনাইদহ জেলা শাখা।

এ সময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন,জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম,জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি শাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক প্রভাষক যে এম শরিফুল হোসেন কাজল,আইন বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন খান সহ সংশ্লিষ্টরা।

সে সময় বক্তারা বলেন,সে যে পরিবারই হোক না কেনো তারা প্রথমত চায় তাদের সন্তানকে ধর্মীয় জ্ঞানে পারদর্শী করে তুলতে গান নাচ সেটা সবার পছন্দ নাও হতে পারে তবে তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষক স্কুলে না থাকলেও নৃত্য ও গানের শিক্ষক থাকে।আমরা চাইযে প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের শিশুরা যেন ধর্মীয় দিক গুলো ভালো করে রপ্ত করতে পারে তাহলে তারা বড় হয়ে ধর্মীয় গোড়ামীর মধ্যে পড়বে না।

একই সাথে বক্তারা আরও বলেন আমরা দেখেছি বিভিন্ন স্কুলে নৃত্য ও স্গংীত শিক্ষক নিয়োগ আছে কিন্তু ধর্মীয় কোনো শিক্ষক নেই।কাজেই সরকার অনতি বিলম্বে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত একজন করে হলেও যেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে কোমলমতি শিশুদের যার যার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102