তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের ব্যবসায়ীদের আয়োজনে আজ বিকেলে বাতাকান্দি বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি থেকে
ধানের শীষ প্রতীক প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।এসময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান- তিতাস উপজেলা বিএনপির
সহসভাপতি হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার, আক্তারুজ্জামান, মো.মহিউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, স্বাস্থ্য পরিবার কল্যাণ সম্পাদক ডাঃ আবু নাছের ভূইয়া, তথ্য ও গবেষণা বিষয়ক মো.সামির হোসেন মোল্লা, সহ শ্রম বিষয়ক সম্পাদক এইচএম জাকির সওদাগর, নির্বাহী সদস্য মো.নজরুল ইসলাম, জগতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো.ছানাল্লাহ, পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ কামাল হোসেন ফকির, বাতাকান্দি বাজারের ব্যবসায়ী আবুল কালাম, হাবিবুর রহমানসহ বাজারের বিভিন্ন দোকানের ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।