দিদার আহমেদ (প্রতিনিধি) কুমিল্লা, হোমনা :
শনিবার ১৩ ই সেপ্টেম্বর।
নির্বাচন কমিশন কর্তৃক কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পূনর্বহাল করায় হোমনা- তিতাসের সর্বস্তরের জনগণ আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। আজ শনিবার সাবেক মন্ত্রী এমকে আনোয়ার বাসভবনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক জহর সাহেবের সভাপতিত্বে, জাহাঙ্গীর মোল্লা সহ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ও (অব:) সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।
বক্তব্য রাখেন তিতাস উপজেলার বিএনপির নেতা জহিরুল ইসলাম যদু মোল্লা, ফারুক চেয়ারম্যান, হোমনা উপজেলা বিএনপির নেতা হারুন অর রশিদ, দুলাল মিয়া, জহিরুল ইসলাম চেয়ারম্যান, মোক্তার হোসেন, যুবদল নেতা মাইনুদ্দিন সরকার। এ সময় হোমনা- তিতাস উপজেলার বিএনপির বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মরহুম এমকে আনোয়ার ও তার সহধর্মিণীর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।