কুমিল্লা তিতাস প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিলার তিতাস উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রুজিনা আক্তার। তাকে উপজেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি এবং তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন যেন দলের জন্য সঠিক ভাবে কাজ করতে পারেন।
এদিকে নবনির্বাচিত মহিলা দলের নেত্রী রোজিনা আক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি অতীতে মহিলা লীগের নেত্রী হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকজন বিভিন্ন ছবি পোস্ট করে প্রকাশ করেন।
এমন অভিযোগ উড়িয়ে দিয়ে রোজিনা আক্তার বলেন, “আমি বিএনপি পরিবারের সন্তান, আমার স্বামীর পরিবারও বিএনপি। তবে আওয়ামী লীগ আমলে আমি মহিলা মেম্বার নির্বাচিত হয়েছিলাম। তখনকার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের ছিলেন। চেয়ারম্যানের নির্দেশে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে সরকারদলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে হয়েছিল। তবে আওয়ামী লীগে আমার কোনো পদ-পদবি ছিল না।”
তিনি আরও বলেন, “আজকে যারা ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে ফেসবুকে নানা মন্তব্য করছে, তাদের নিজেদের অপকর্মেরও অভাব নেই। আর এমন ছবি বিগত ১৫ বছরে বহু জনেরই রয়েছে।”