তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি নির্বাচিত হলেন- জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ।তাঁর বাবা মরহুম আবদুল হামিদ আখন্দ ছিলেন বৃহত্তর দাউদকান্দি ও বর্তমান তিতাস উপজেলার জিয়ারকান্দি নারান্দিয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান। এরপর জিয়ারকান্দি থেকে নারান্দিয়া ইউনিয়ন আলাদা হয়ে যায়। তিনি বাবা পথে হেঁটেই বিএনপির রাজনীতির সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে যান। তাঁর ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ বর্তমানে তিতাস উপজেলা শ্রমিক দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।তাঁদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে পারিবারিক ভাবেই জড়িত বলে জানা গেছে।
মরহুম আবদুল হামিদ আখন্দ চেয়ারম্যানের উত্তরসূরি হিসেবে পিতার আদর্শ ও সততা নিয়ে এমদাদ হোসেন আখন্দও দুই বার জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দলের দুর্দিনে তিনি জীবনের মায়া ত্যাগ করে দলের ডাকা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং এখানো করছেন।তাঁকে তিতাস উপজেলা বিএনপির সহ সভাপতি নির্বাচিত করায়, তিনি তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং সাবেক সফলমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার
মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।