শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বালিয়াডাঙ্গী বিএনপির ইফতার মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ১ নং ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) মাচখুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জিল্লুর রহমানের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আকতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ আলোম ও সাধারণ সম্পাদক ডাঃ টি এম মাহবুবুর রহমান প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ আলোম।

এসময় সভাপতির বক্তব্যে বলেন,দীর্ঘ ১৬টি বছর আমরা আওয়ামীলীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি।আওয়ামীলীগ আমাদেরকে বিভিন্ন মিথ্যা এবং গায়েবি মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন চালিয়েছে।এরা আমাদের নেতাকর্মীদের কে ঘরে থাকতে দেইনি,সন্তানকে পিতার স্নেহ থেকে বঞ্চিত করেছে।সেই স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে।যে আওয়ামীরীগ আমাদের কে ধমন নিপীড়ন করেছে তাদের সঙ্গে কখনো আমরা আপোষ,বন্ধত্ব করতে পারি না।

ইফতার মাহফিলে বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি উজ্জ্বল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, ৮ নং বড়বাড়ি ইউনিয়নের যুবদলের থানা সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম,১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরফান আলী, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামাল চৌধুরী, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, ১ নং পাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল কালাম আজাদ, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময়ে ইফতারের আগ মুহূর্তে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102