রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে পানিতে ডুবে মোস্তাক নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) সকালে নয়টার দিকে সমবয়সী মামার সাথে রাজহাঁস তাড়াতে গিয়ে, বাড়ির পাশে থাকা বিলে সংলগ্ন পুকুরের পানিতে ডুবে মারা যান।মৃত শিশু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মন্ডলপাড়া সাগর আহমেদের ছেলে।

মৃত শিশুটির নানা আনোয়ার হোসেন জানান, সকালের দিকে ছোট মামার সাথে হাঁস তাড়াতে গিয়েছিলো। হাঁস পানির ভিতরে চলে গেলে তার সাথে মোস্তাকও পানিতে নেমে পানিতে ডুবে যায়। আমরা ঠিক পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে তাহেরহুদা ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম (রবি) জানান, কিছুক্ষণ আগে আমি খবর পেয়েছি, যে সাগরের ছেলে পানিতে ডুবে অপমৃত্যু হয়েছে।সেই খবর পেয়ে আমি এসেছি তবে ঐ পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, আমরা খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম, তবে প্রাথমিক ভাবে জানতে পারি মোস্তাক নামের দুই বছরের বাচ্চা পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। এব্যাপারে হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102