রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

খুলনায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

এম রোমানিয়া খুলনা :

১৩ ভাদ্র (আগস্ট ২৮)

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন জোড়াগেটস্থ নিজস্ব জায়গায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে খুলনার ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) তসলিমা কানিজ নাহিদা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রস্তাবিত ১২ তলা বিশিষ্ট কল্যাণ ভবনটি হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য আইকনিক। ভবনটিতে শপিংমল, সুইমিংপুল, সিনেকমপ্লেক্স, ফুডকোর্ট, সেমিনারকক্ষসহ সকল ধরণের সুযোগ-সুবিধা থাকবে। এই ভবনের আয় সরকারি কর্মচারীদের কল্যাণে ব্যয় করা হবে। এর নির্মাণ সম্পন্ন হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মহাপরিচালক ভবনটি নির্মাণে খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন।

খুলনার বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মোঃ ফিরোজ শাহের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন) নুসরাত আইরিন, কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহীনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান-সহ ব্যবসায়ী ও উদ্যোক্তারা বক্তৃতা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102