বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর কুমিল্লা তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত, জাল যার জলা তার –ভূমিমন্ত্রী বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কুমিল্লা তিতাস জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজী মুকবুল হোসেনকে দেখতে চায় এলাকাবাসি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করলেন বিএনপি নেতা সেলিমুজ্জামান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ অংশনেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। ১৩ আগস্ট বুধবার সকালে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় জলির পাড় বঙ্গরত্ন কলেজের সভাপতি হিসাবে গভার্ণীং বডির সভায় যোগদান করেন। এসময় তিনি দিগনগর ইউনিয়নের বরইতলা, টেকেরহাট সুইজগেট, জলিরপাড় বাজার বাসস্টান্ডসহ কয়েকটি পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। জলিরপাড় বঙ্গরত্ন কলেজে এককর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চিন্তাহরণ মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু রণদা প্রসাদ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, আব্দুল আউয়াল ফকির, যুগ্ম সম্পাদক মোঃ সাহিন মুন্সী, আব্দুল হক হাওলাদার, যুবায়ের আল মামুন, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কোষাধ্যক্ষ আশরাফুল আলম পলু, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান,যুগ্ম সম্পাদক কামরুজ্জামান স্বপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, পৌর ছাত্র দলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সরকারী মুকসুদপুর কলেজ ছাত্র দলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহসীন মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

কর্মী সভাশেষে বঙ্গরত্ন কলেজ পরিচালনা পর্ষদ গভার্ণীং বডির সাথে মতবিনিময় ও পরিচিত সভায় অংশনেন এবং শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অন্যান্য শিক্ষকবৃন্দের সাথে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন কলেজের অধ্যক্ষ বাবু সমীর শাঁখারী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102