বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনসিটিএডি-র মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

জমির মামলায় হয়রানি, আ: লীগের দাপট দেখিয়ে ফেসবুকে অপপ্রচার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

দীর্ঘদিন জমি সংক্রান্ত মামলা দিয়ে হয়রানি, আ: লীগের ক্ষমতার দাপট দেখানো, সর্বশেষ ফেসবুকে অপপ্রচার করে হয়রানি করার প্রতিবাদ ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা।

মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনেের আয়োজন করেন ভূক্তভোগী মুক্তার হোসেন।

ভূক্তভোগী মুক্তার হোসেন রাজপাড়া থানার বসুয়া এলাকার ইনসান উদ্দিন’ ছেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ক্রয় সুত্রে বসুয়া মৌজার সম্পত্তি, যাহার দাগ নম্বর ৪৩৫, আর এস খতিয়ান নম্বর ২৫০। ওই সম্পত্তিতে আমি ও আমার ছোট ভাই সাখাওয়াত হোসেন ওরফে সুকতার হোসেন দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি। সম্প্রতি আমার বাড়ির সামনে বিল্ডিং প্লাস্টার করার জন্য নিজ দাগের সম্পত্তির উপর সিমেন্ট বালু মেশাচ্ছিলাম। হঠাৎ মৃত: মহসিনের মেয়ে ফিরোজা তার বোনসহ প্রায় ১ কি:মি দূর থেকে এসে আমার কাজে বাধা দেয় ও সুকৌশলে ভিডিও ধারণ করেন। আমি ভিডিও’র বিষয়ে অবগত ছিলাম না। তারা আ’লীগ পরিবার। হড়গ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক ছিল তার ভাই আতাউর। তার আরেক ভাই আসলাম উদ্দিন আ’লীগের মামলায় সম্প্রতি জেল থেকে বের হয়েছেন। আসলাম ও আতাউরের বিরুদ্ধে ৫ আগস্টের পরে বোয়ালিয়া ও রাজপাড়ায় দুটি মামলা হয়। (মামলা নং বোয়ালিয়া-৩৮৮/২৪, রাজপাড়া-১১৩(৬)/১) আ’লীগ আমলে ওই পরিবার আমাদের বিরুদ্ধে ৬/৭ টি মিথ্যা মামলা দিয়েছিলো (যাহার নম্বর-৩৩৬p/ ২০২১ রাজপাড়া, সি আর মামলা-৭৬/২০২২ রাজপাড়া, ২৫৮p/২৫ রাজপাড়া)।

ওই মামলাগুলো আদালত আমাদের পক্ষে রায় দেয়। এতেও তারা শান্ত নয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করেন। গত ১১ আগষ্ট বেলা ১২ টার দিকে আমার বাড়ির ওয়াল প্লাস্টার করতে ছিলাম। এসময় ফিরোজাসহ তিনজন মহিলা এসে নানাভাবে আমাকে উত্যক্ত করতে থাকে। তারা এতদিন আ’লীগের ভয় দেখাচ্ছিলো। ফিরোজা নিজেই আমাকে বলেন বিএনপি ক্ষমতা আসবে না, তাতেই আপনারা ক্ষমতাবান হয়ে গেছেন ? নানা কথার এক পর্যায়ে আমি বলি হাঁ বিএনপির ক্ষমতায় কাজ করছি। ওই কথার সব ভিডিও ফুটেজ বাদ দিয়ে শুধুমাত্র বিএনপির ক্ষমতায় কাজ করছি বলে সামাজিক মাধ্যমে অপপ্রচার করেন ফিরোজা গং। তারা আমার কাজে বাধাগ্রস্ত করতেই মূলত এ ঘটনা ঘটায়।

লক্ষ্য ছিলো অন্য, বিএনপির নামে অপপ্রচারের জন্যই এমন কাজ করা হয়েছে। যেহেতু তারা কঠোরপন্থী আ’লীগ। একারণে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ফিরোজা আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন ও সম্মান হানি করার জন্যই ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়েছে।
কেউ যাতে আমাদের ভুল না বুঝে এ কারণে সংবাদ সম্মেলন করা। ফুটেজে বাদ দেওয়া অংশে ফিরোজা আগে বলেন আ’লীগ ক্ষমতায় আসলে আপনাকে দেখে নেব। হুমকির এক সময় সে কয়েকবার আমাকে বলে আমি বিএনপি’র ক্ষমতা দেখাচ্ছি।

এক পর্যায়ে আমি রেগে গিয়ে বলি হাঁ বিএনপির ক্ষমতা দেখাচ্ছি ওই ক্ষমতা বলেই কাজ করছি। আপনারা যেমন আলীগের ক্ষমতা দেখিয়েছেন তেমনি আমি বিএনপি’র ক্ষমতা দেখাচ্ছি। পরে ফিরোজা ভিডিও ফুটেজে সব অংশ বাদ দিয়ে ঐ অংশটুকুই বিএনপি’র বদনামের জন্য অপপ্রচার লক্ষ্যে ওই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102