রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের জাকজমক অভিষেক অনুষ্ঠান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মুন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে। কোন ষড়যন্ত্র কাজে আসবে না। গণতন্ত্র রক্ষায় রোজার আগেই নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কোণ ষড়যন্ত্র হতে দেয়া যাবে না।

তিনি বলেন, ৭১ পরবর্তী সময়ে দেখেছি মুক্তিযুদ্ধের শক্তিকে ভূলন্ঠিত করে বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করেছে আ’লীগ। গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। ভোটের মাধ্যমে একজন নির্বাচিত জনপ্রতিনিধি জণগণের নিকট জবাব দিহিতার সুযোগ থাকে। ভোট বিহীন এমপি কেবল দলের নিকট জবাব দিতে বাধ্য রাখে। আমরা ভোটের নির্বাচন চাই। ভোটে নির্বাচীত এমপিকে জনগণ বলতে পারবে ওনি আমার ভোটে নির্বাচীত হয়েছেন। ভোট বিহীন এমপিকে এমনটি বলা যাবে না।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর কাকরাইলের আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফোরামের সভাপতি দাউদউজ্জামান শিকদার লিটনের সভাপতিত্বে সেক্রেটারি ইয়াহিয়া খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের পর থেকে বিএনপি মাঠে আছে। দলের নেতাকর্মীরা হামলা মামলার শিকার হয়েছে। তারপরেও মাঠ ছাড়েনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়েছে। এটা সকলের অবদান, কারো একার নয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়া, সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুল কাদের সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেজামুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান গণি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূইয়া, আলী হোসেন মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন সরকার, ফোরামের সহ সভাপতি লায়ন মোঃ শেখ ফরিদ উদ্দিন, ভিপি শাহাবুদ্দিন, আনোয়ার হোসেন আনন্দ, দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম, সমাজসেবক সাইদুর রহমান সাইদ, জালাল উদ্দীন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ খান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হালিম মিন্টু, বাছির উদ্দিন ও এম এ জামানসহ তিতাস, হোমনা, মেঘনা, দাউদকান্দি উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। দাউদুজ্জামান শিকদার লিটনকে সভাপতি ও মোঃ ইয়াহিয়া খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এই কমিটি গঠিত হয়।

জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102