নিজস্ব প্রতিবেদক : ৯ আগষ্ট ২০২৫ ইং তারিখ জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী দিগপাইত ধরনী কান্ত উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত এড হক কমিটির সভাপতি, মোঃতারিকুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। উপস্থিত ছিলেন, জামালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সানোয়ার হোসেন জীবন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ, রুহুল আমিন মিলন, দিগপাইত ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ, দিগপাইত ধরণীকান্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুস্তাফিজুর রহমান মিন্টু, সহকারী শিক্ষক আখতারুজ্জামান , সহকারী শিক্ষক ওয়াসিম উদ্দিন , তাহমিদুল ইসলাম উজ্জ্বল, মাওলানা গোলাম রব্বানী, আল আমিন হোসেন, সাদ্দাম হোসেন এবং এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ আনসার শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সভায় অত্র বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আলোচনা ও প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামো উন্নয়নে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।