সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

জামালপুর পৌরসভার ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কর্মসূচির উদ্বোধন

মাহমুদুল হাসান রিয়াদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

মাহমুদুল হাসান রিয়াদ, জামালপুর : পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জামালপুর পৌরসভা। এ উপলক্ষে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর পৌরসভার পৌর প্রশাসক মৌসুমী খানম।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। উদ্বোধনের পর তারা সুবিধাভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের সূচনা করেন।

জামালপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এই খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় মোট ৪ হাজার ৬২৫ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। নির্ধারিত তালিকা অনুযায়ী উপকারভোগী পরিবারগুলোর মাঝে সুশৃঙ্খলভাবে এই চাল বিতরণ করা হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিন দিনব্যাপী এ কর্মসূচি আগামী ১৪, ১৫ ও ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন, “পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। আমরা চাই, সমাজের প্রত্যেক মানুষ যেন পরিবার-পরিজন নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে, যাতে সবাই মিলেই একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা যায়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতাকে আরও সুদৃঢ় করবে এবং অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102