বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর কুমিল্লা তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত, জাল যার জলা তার –ভূমিমন্ত্রী বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কুমিল্লা তিতাস জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজী মুকবুল হোসেনকে দেখতে চায় এলাকাবাসি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পদ্মা সেতু সাইট অফিসে অডিট আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

পদ্মা সেতু সাইট অফিসে অডিট আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

আলী আহসান রবি,সিনিয়ার রিপোর্টারঃ
বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু সাইট অফিসে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ‘সেটেলমেন্ট অব অডিট অবজারভেশন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন জনাব মোঃ ইকবাল হোসেন, উপপরিচালক, পরিবহন অডিট অধিদপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব মহোদয় বলেন সরকারি সম্পদ কর্মকর্তাগণের নিকট জনগণের আমানত স্বরূপ, সরকারি প্রতিটি পয়সা যেন সরকারি বিধিবিধান মেনে খরচ করা হয় এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে জনগণের কোন প্রকার ভোগান্তি না হয় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।

সেতু সচিব মহোদয় সকলকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন এবং অডিট আপত্তি নিষ্পত্তির নিমিত্ত সরকারি বিভিন্ন সার্কুলার যথাযথ অনুসরণপূর্বক অডিটের জবাব প্রস্তুত করার উপর গুরুত্বারোপ করেন। স্কল কর্মকর্তা-কর্মচারীগণকে নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তর করার জন্য অনুষ্ঠানে গুরুত্বারোপ করেন। এছাড়া, প্রশিক্ষণে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা সেতু সাইট অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102