বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনসিটিএডি-র মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ৩৬ জুলাই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যারি অনুষ্ঠিত হয়েছে। “জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ” শীর্ষক এই র‍্যালিটি আজ বুধবার সকাল ৯টায় পৌরসভা পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে শান্তিমোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারী ইউসুফ আল গালিবের সঞ্চালনায় উক্ত বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক ও রাজশাহী অঞ্চল তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানী, ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা তোহরুল ইসলাম সোহেল, মোঃ এনায়েতুল্লাহ এবং জেলা পশ্চিমের সাবেক সভাপতি সেলিম রেজা।

আরোও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি সালাউদ্দিন সোহাগ, জেলা পশ্চিম শাখার সভাপতি মামুনুর রশিদ, জেলা পূর্বের সেক্রেটারি আব্দুল্লাহ এবং জেলা পশ্চিমের সেক্রেটারি শহিদুল্লাহসহ ছাত্রশিবিরের তিন শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, “গত বছরের এই দিনে আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছিলাম। এই আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্য, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গঠন করা। কিন্তু এক বছর পরেও আমরা দেখছি, সেই লক্ষ্য বাস্তবায়িত হয়নি। বরং ‘জুলাই যোদ্ধার’ মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে, নিজেদের মধ্যেই সংঘর্ষে কর্মী নিহত হচ্ছে।”

তিনি বলেন, “যারা জীবন দিয়ে এই দেশের ফ্যাসিবাদ মুক্তির পথ সুগম করেছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন হয়নি। এখনো অনেকেই খুনি হাসিনাকে খুনি বলতে দ্বিধা করে। সরকারের বিভিন্ন পদে এখনো আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন রয়েছে।”

আসাদুজ্জামান ভূঁইয়া আরও বলেন, “আসাদুল্লাহ তুহিন হত্যার বিচার আজও হয়নি। বিচারকের রাজনৈতিক পক্ষপাতিত্ব এ বিচারকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই—আপনারা যদি ন্যায়বিচার নিশ্চিত না করেন, তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।”

তিনি উল্লেখ করেন, “জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এটি জাতির ঐতিহাসিক দলিল। এই সনদে সকল স্তরের ‘জুলাই ভূমিকা’ অন্তর্ভুক্ত করতে হবে।”

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102