কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের ১ বছর পূতি উপলক্ষে এক বিজয় মিছিলের আয়োজন করেছে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই বিজয় মিছিলকে সফল করার লক্ষো আজ রবিবার উপজেলার
কালাইগোবিন্দপুর সিকদার বাড়ীতে এক প্রস্তুতি সভা করেন বলরামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রথম অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী কবির হোসেন সেন্টু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মো.আক্তারুজ্জামান।
বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজনু পাঠানের সভাপতিত্বে এবং সহসভাপতি মো.নজরুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ ছাত্তার, সিনিয়র সহসভাপতি মো.জাহাঙ্গীর আলম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাহবুব আলম ভেন্ডার, সাংগঠনিক সম্পাদক মো.নুরে আলম সরকার, বিএনপি নেতা মো.হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো.সাগর মিয়া, বলরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.জালাল হোসেন ভূইয়া প্রমুখ।
এসময় বলরামপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতামত জানানো হয়।।