বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানায় গাজা সহ দুই মাদক কারবারি আটক

কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদের খবরে শতাধিক দোকানপাট সরিয়ে নিলো দখলকারীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

হোসেন আলী, কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদ দাতা :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আগেই শতাধিক দোকানপাট নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছে দখলকারীরা।
গতকাল বুধবার (৩০ জুলাই) সকালে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান টিম উপজেলার জিরো পয়েন্ট পশ্চিমপাড় এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে এমন চিত্র দেখতে পান।

হোটেল ব্যবসায়ী নাসির শেখ, পুতুল রত্ন কামরুল শেখ বলেন লক্ষ লক্ষ টাকা এ্যাডভান্স দিয়ে ২০/২৫ বছর ধরে এখানে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি। এই উচ্ছেদ অভিযানে নিঃস্ব হয়ে গেলাম। শুধু আমি নই, আমার মত অনেক ব্যবসায়ীরাই মারাত্মক ক্ষতির মুখে পড়লো। মিস্টির দোকানঘরের মলিক দেলোয়ার শেখ বলেন, প্রতি মাসে ১৪ হাজার টাকা পেতাম দোকান ঘর ভাড়া থেকে। আজ নিঃস্ব হয়ে গেলাম। এই দোকান ভাড়া ছিল আমার আয়ের একমাত্র উৎস। তারপরও সরকরি নির্দেশনা মেনে নিজেই দোকনঘর সরিয়ে নিয়েছি।

গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান বলেন, পশ্চিমপাড়া এলাকায় সড়কের সাথে জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত শতাধিক স্থাপনা (ব্যবসা প্রতিষ্ঠান) সরিয়ে নেওয়ার জন্য গত ২৬ জুলাই মৌখিকভাবে জানানো হয়। পূর্ব নির্ধারিত সময়নুযায়ী আজ উচ্ছেদ অভিযানে এসে দেখতে পাই বেশিরভাগ স্থাপনাগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছে। বাকিগুলো সরানোর কাজ চলছে।
তিনি আরো বলেন, সড়কের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে সড়কের আশপাশে যেকোনো অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলবে। আমরা সকলকে অনুরোধ করছি, মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করবেন না।”
উচ্ছেদ অভিযানে নের্তৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমীরুল মোস্তফা। এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার শামীম আহমেদ ও কোটালীপাড়া থানা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন।

30.07.2025

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102